নীরবতার সমাজ না মুক্তচিন্তার সমাজ: বাংলাদেশের সামনে কঠিন প্রশ্ন
বাংলাদেশের জন্মই হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে। ভাষার অধিকার রক্ষার আন্দোলন, রাজনৈতিক স্বাধিকার আন্দোলন, এবং অবশেষে স্বাধীনতার সংগ্রাম—সবকিছুই এই অঞ্চলের মানুষের মধ্যে একটি শক্তিশালী সত্য প্রতিষ্ঠা করেছিল: মানুষ তার কণ্ঠস্বর হারাতে চায়